বিভাগে ভারী বৃষ্টির আভাস, ক্রমেই বাড়তে পারে
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারাদেশে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে গিয়েছিল। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ ছাড়া সারাদেশ ছিল প্রায় বৃষ্টিহীন। এ সময়ে সবচেয়ে বেশি ৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বান্দরবানে।