ইউক্রেনের দুই শহরে বছরের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
ইউক্রেনের দুই বৃহত্তম শহর কিয়েভ ও খারকিভে একযোগে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে হওয়া এ হামলায় উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা ও স্থানীয় গণমাধ্যম।