গাজায় হামাস কমান্ডার রায়েদ সাদ কে, যাকে ইসরাইল হত্যার দাবি করেছে?
শনিবার (১৩ ডিসেম্বর) ইসরাইল দাবি করেছে যে, তারা গাজা সিটিতে বিমান হামলা চালিয়ে জ্যেষ্ঠ হামাস কমান্ডার রায়েদ সাদকে হত্যা করেছে। ইসরাইলি সামরিক বাহিনীর বিবৃতি এবং ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।