নেতাকর্মীদের দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান ইমরান খানের
আরও ১৭ বছর কারাদণ্ডের রায়ের পর নেতাকর্মীদের দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কারাবন্দি নেতা ইমরান খান। তিনি বলেন, ন্যায়বিচারের সকল পথ বন্ধ হওয়ায় প্রতিবাদই এখন একমাত্র বিকল্প।