জাতিসংঘ মহাসচিব
সিডনিতে হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, সিডনিতে হানুকা উদযাপনে জড়ো হওয়া ইহুদি পরিবারগুলোর ওপর আজ নৃশংস হামলার ঘটনায় আমি স্তম্ভিত ও তীব্র নিন্দা জানাই।
ইসরাইল
ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ এই হামলাকে ‘নিষ্ঠুর’ বলে অভিহিত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, বন্ডি সমুদ্র সৈকতে হনুক্কার প্রথম মোমবাতি জ্বালাতে যাওয়া আমাদের ইহুদি ভাইবোনদের ওপর অত্যন্ত নিষ্ঠুর আক্রমণ করা হয়েছে।
ইসরাইলের প্রেসিডেন্ট আরও বলেন, আমরা বারবার অস্ট্রেলিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছি যেন তারা পদক্ষেপ নেয় এবং অস্ট্রেলিয়ান সমাজে ছড়িয়ে পড়া বিরাট অ্যান্টিসেমিটিজমের বিরুদ্ধে লড়াই করে।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, গুলিবিদ্ধ হয়ে নিহতদের মধ্যে কমপক্ষে একজন ইসরাইলি নাগরিক রয়েছেন। এছাড়া এ ঘটনায় একজন ইসরাইলি নাগরিক আহত হয়েছেন বলেও জানানো হয়।
এছাড়া ফিলিস্তিন, যুক্তরাজ্য, জামানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ইরান, ইউরোপীয় ইউনিয়ন, নরওয়ে, ইতালি, স্পেন, আয়ারল্যান্ড, কাতার, তুরস্ক, লেবানন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডানসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সিডনিতে হামলার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
0 Comments
No Comment YetLeave A Reply