যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা চলছে না বলে জানানোর পর ইরানের প্রতি আরও কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে হয় একটি সমঝোতায় পৌঁছাতে হবে, নয়তো পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে। একইসঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ বহাল রাখারও ঘোষণা দেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।
সংবাদমাধ্যম টিআরটি ওয়াল্ড বলছে, স্থানীয় সময় সোমবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, সমঝোতা না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ অব্যাহত থাকবে।
ইরানকে ‘দ্বিমুখী’ বলে মন্তব্য করে ট্রাম্প লেখেন, দেশটি প্রকাশ্যে এবং গর্বের সঙ্গে বলছে যে তারা কোনও আলোচনা করছে না। তিনি লেখেন, ‘ইরান স্বীকার করুক বা না-ই করুক, বাস্তবে আমরা এমন একটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছি, যা তারা কয়েক দশক ধরে তৈরি করেছে।’
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply