মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের পরপরই দুঃসংবাদ পেয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরপর কার্ড দেখার খেসারত হিসেবে আবার নিষিদ্ধ হতে হয়েছে তাকে।
বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরেই ঝলক দেখিয়েছেন নেইমার। শাপকোয়েন্সের বিপক্ষে দলের হয়ে জোড়া গোল করে সমতা ফিরিয়েছেন তিনি। তবে মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের পরপরই দুঃসংবাদ পেয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরপর কার্ড দেখার খেসারত হিসেবে আবার নিষিদ্ধ হতে হয়েছে তাকে।
ম্যাচের প্রথমার্ধে সান্তোস দাপট দেখাতে না পারলেও বিরতির ঠিক আগেই দলকে এগিয়ে দেন নেইমার। সতীর্থ বারিয়ালের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় গোলটি করেন তিনি। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পরপর দুই গোল করে ম্যাচে এগিয়ে যায়।
পরাজয় এড়াতে ম্যাচের শেষ দিকে এক পয়েন্ট নিশ্চিত করতে মরিয়া হয়ে ওঠে সান্তোস। প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখার সুবাদে ৮৯ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। ডি-বক্সের ভেতরে ক্যাবায়েরোকে ফাউল করেন শাপকোয়েন্সের ব্রুনো মাতিয়াস। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-২ ব্যবধানে সমতায় ফেরান নেইমার।
তবে খেলার শুরু থেকেই রেফারির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন নেইমার। ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের খেলোয়াড় ব্রুনো তুবারা তাকে ফাউল করলে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখান।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply