মুহুরী নদীতে টাস্কফোর্সের অভিযান, ৩৫ মেশিন জব্দ
ফেনীর পরশুরামে মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩৫টি মেশিন এবং আনুষঙ্গিক সরঞ্জামাদি জব্দ করেছে বর্ডার গর্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মেশিন ও উত্তোলনকৃত বালুর আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা।