| |
ভিডিও
ads for promotions
/
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে যবিপ্রবি উপাচার্যের পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে যবিপ্রবি উপাচার্যের পদত্যাগ

নিউজ ডেস্ক: নাগরিক আলো

প্রকাশিত: 21 August, 2024

  • 747
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন পদত্যাগ করেছেন। বুধবার (২১ আগস্ট ) বিকাল সাড়ে চারটার দিকে মেইলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে তিনি নিশ্চিত করেন।

এর আগে, যবিপ্রবি ক্যাম্পাসে ভিসি পদত্যাগের দাবিতে চলমান কর্মসূচির মধ্যেই গতকাল মঙ্গলবার বিকালে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা। মঙ্গলবারের মধ্যে ভিসিকে পদত্যাগ করার আল্টিমেটাম দেয় তারা।

পদত্যাগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা ক্যাম্পাসে যে আন্দোলন করলো, সেটা সর্ম্পকে আমার কিছু বলার নেই। তাদের বলতে চাই, তারা ক্লাসরুমে ফিরে যাক। তারা জীবন গড়ুক। কারণ যেভাবে তারা আন্দোলন করছে, সেটা তো তাদের কাজ না। কোষাধ্যক্ষ, শিক্ষক, ভিসির বাসাতে গিয়ে জোরপূর্বক পদত্যাগের দাবিতে মিছিল স্লোগান দেওয়া তাদের কাজ না।

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে তাদের অভিযোগ মিথ্যা। যদি কোনো দুর্নীতি করি, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার।’

জানা যায়, অধ্যাপক ড. আনোয়ার হোসেন ২০১৭ সালের ২০ মে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ভাইস চ্যান্সেলর পদে যোগদান করেন। চাকরির প্রথম মেয়াদে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। ৫৫টি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে তিনি ২০২১ সালের ১৯ মে ভিসি পদের মেয়াদ শেষ করেন।

একই বছরের ১ জুন অধ্যাপক ড. আনোয়ার হোসেন দ্বিতীয় মেয়াদে ভিসির দায়িত্ব পান। অভিযোগ উঠেছে, নানা দুর্নীতির মধ্যে তিনি যবিপ্রবির ১৪ লিফট স্থাপনে ১০ কোটি টাকার অনিয়ম করে আলোচিত হন। তার অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর দেশত্যাগ ও সরকার পতনের পর থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত যবিপ্রবির উপাচার্য পদত্যাগ না করায় গত ১৩ আগস্ট মঙ্গলবার থেকে শিক্ষার্থীরা উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, রিজেন্ট বোর্ড সদস্য ড. ইকবাল কবির জাহিদসহ উপাচার্যের অনুসারীদের পদত্যাগের দাবিতে কর্মসূচি শুরু করে।

ঐদিন যবিপ্রবিতে বঙ্গবন্ধু ম্যুরাল, শেখ হাসিনা ম্যুরাল, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনে বঙ্গবন্ধুর নাম ও বঙ্গবন্ধু একাডেমিক গ্যালারির সামনের ছবি ও ভাস্কর্য ভাঙচুর করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। পরদিন কর্মসূচি থেকে ভিসির বাসা ও প্রশাসনিক ভবন তালা মেরে দেয় শিক্ষার্থীরা। এছাড়া যবিপ্রবি উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

চলমান আন্দোলনের প্রেক্ষিতে, গত সোমবার বিকালে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এছাড়া পদত্যাগপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ এবং উপাচার্যের একান্ত সচিব মো. আব্দুর রশিদও। মঙ্গলবার দুপুরে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. তানভীর ইসলামসহ হলটির সকল সহকারী প্রভোস্ট।


Share On:

0 Comments

No Comment Yet

Leave A Reply

Nagorik Alo is committed to publish an authentic, Informative, Investigate and fearless journalism with country’s people. A highly qualified and well knowledged young team of journalists always fetch real news of the incidents or contemporary events. Providing correct news to the country's people is one kinds of community service, Keeping this in mind, it always publish real news of events. Likewise, Nagorik Alo also promised to serve the Bangladeshi people who reside in out of the country.

সম্পাদক : খোকন চন্দ্র দাস- 01732417517 সহ সম্পাদক : আরিফুর রহমান- 01716003126 প্রকাশক :
ইলিয়াস হোসেন - 01753634332
রাসেল মাহমুদ - 01724487787
info@nagorikalo.com যোগাযোগ : 30/A, সাত্তার সেন্টার ( হোটেল ভিক্টরি) লেভেল 9, নয়া পল্টন, ঢাকা--১০০০ +8801753634332

© ২০২৩ nagorikalo.com