| |
ভিডিও
ads for promotions
/
২৪ ডিসেম্বর: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

২৪ ডিসেম্বর: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

নিউজ ডেস্ক: নাগরিক আলো প্রতিবেদক

প্রকাশিত: 24 December, 2025

  • 26
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

আজ ২৪  ডিসেম্বর ২০২৫, বুধবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি


১২৫৮ - হালাকু খান কর্তৃক আব্বাসীয় খলিফা মোস্তালিমকে হত্যা, আব্বাসীয় রাজত্বের অবসান।
১৮০১ - ব্রিটেনে স্বয়ংচালিত যানে প্রথম পরীক্ষামূলক মহড়া হয়।

১৮১৪ - ব্রিটেন ও আমেরিকার মধ্যে বিরাজমান যুদ্ধের সমাপ্তি ঘটে।
১৮৯৪ - কলকাতায় প্রথম মেডিক্যাল সম্মেলন হয়।
১৯০০ - লেনিনের ‘ইসক্রা’ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৯৫০ - লিবিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৫১ - ইতালির কাছ থেকে লিবিয়া স্বাধীনতা লাভ করে। ইদ্রিস লিবিয়ার বাদশাহ ঘোষিত হন।
১৯৫৩ - দৈনিক ইত্তেফাকের প্রথম প্রকাশ।
১৯৭৩ - রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর পদত্যাগ।
১৯৭৯ - প্রথম ইউরোপীয় রকেট ‘আরিয়ান’ উৎক্ষেপণ।
১৯৮৬ - সিলেটের হরিপুরে তেলক্ষেত্রের সন্ধান পাওয়া যায়।

জন্ম


১৮২২ - ইংরেজ কবি ও সমালোচক ম্যাথু আর্নল্ড।

১৮৮১ - নোবেলজয়ী স্প্যানিশ কবি জুয়ান রামন জিমেনেজ।
১৮৮২ - বিজ্ঞানী আর্থার স্ট্যানলি এডিংটন।
১৮৮৬ - মাইকেল কার্টিজ, একাডেমি পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয়-মার্কিন চলচ্চিত্র পরিচালক।
১৮৯০ - ডা. রফিউদ্দিন আহমেদ, ভারতে প্রথম ডেন্টাল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা।
১৮৯১ - প্রফুল্লচন্দ্র ঘোষ, ভারতীয় রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রাম, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী।
১৯০১ - বিখ্যাত সোভিয়েত লেখক আলেকজান্ডার ফাদেয়েভ।
১৯২৪ - মোহাম্মদ রফি, ভারতীয় সংগীতশিল্পী।
১৯২৬ - মোহাম্মদ সুলতান, বাংলাদেশি রাজনীতিবিদ।
১৯৩১ - কাজী অনিরুদ্ধ, খ্যাতনামা বাঙালি গিটারবাদক।
১৯৩২ - কলিন কাউড্রে, ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সিতে জন্মগ্রহণকারী ইংরেজ ক্রিকেট খেলোয়াড় ও অধিনায়ক।
১৯৩৫ - পিটার থঙ্গরাজ, ভারতীয় ফুটবল খেলোয়াড়।
১৯৩৮ - রবি কিচলু, আগ্রা ঘরানার হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের ভারতীয় সংগীত শিল্পী।
১৯৫২ - আলাউদ্দিন আলী, আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী বাংলাদেশি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক।
১৯৫৬ - ভারতীয় অভিনেতা ও প্রযোজক অনিল কাপুর।
১৯৭১ - রিকি মার্টিন, পুয়ের্তো রিকান গায়ক।
১৯৯৭ - নীরজ চোপড়া, ভারতীয় ট্র্যাক এবং ফিল্ড বর্শা নিক্ষেপকারী খেলোয়াড়।

মৃত্যু

 

৬৫৭ - সাহাবী হযরত হুজাইফা (রা.)।
১৫২৪ - পর্তুগিজ নাবিক ও পর্যটক ভাস্কো দা গামা।
১৮৬৫ - ব্রিটিশ লেখক ও চিত্রশিল্পী চার্লস লক
১৯৪৩ - অজয় ভট্টাচার্য একজন বিখ্যাত বাঙালি গীতিকার।
১৯৭৩ - পেরিয়র ই. ভি. রামস্বামী, ভারতের তামিলনাড়ুর প্রখ্যাত সমাজকর্মী ও রাজনীতিবিদ।
১৯৮৫ - ফেরহাত আব্বাস, আলজেরীয় রাজনৈতিক নেতা এবং প্রথম রাষ্ট্রপতি।
১৯৯৯ - হুয়াঁউ বাতিস্তা দি ওলিভেইরা ফিগেইরেদু ব্রাজিলের একজন চার-তারকাবিশিষ্ট সামরিক জেনারেল ও সাবেক রাষ্ট্রপতি।
২০১৮ - রবীন্দ্র সংগীতে অকাদেমি পুরস্কার বিজয়ী (২০১০) দ্বিজেন মুখোপাধ্যায়, প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরকার ও সংগীত শিল্পী।

Share On:

0 Comments

No Comment Yet

Leave A Reply

Nagorik Alo is committed to publish an authentic, Informative, Investigate and fearless journalism with country’s people. A highly qualified and well knowledged young team of journalists always fetch real news of the incidents or contemporary events. Providing correct news to the country's people is one kinds of community service, Keeping this in mind, it always publish real news of events. Likewise, Nagorik Alo also promised to serve the Bangladeshi people who reside in out of the country.

সম্পাদক : মোঃ ইলিয়াস হোসেন ব্যবস্থাপনা সম্পাদক : আরিফুর রহমান info@nagorikalo.com যোগাযোগ : 30/A, সাত্তার সেন্টার ( হোটেল ভিক্টরি) লেভেল 9, নয়া পল্টন, ঢাকা--১০০০ +8801753634332

© ২০২৩ nagorikalo.com