যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাত সাময়িকভাবে বন্ধ হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ঘটেছে। সংঘাত কমে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হওয়া এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ফের স্বাভাবিক হওয়ার আশায় এক দিনেই অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় ৫ শতাংশ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আজ সোমবার ভোরে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৮৯ ডলার বা ৫ দশমিক ০৫ শতাংশ কমে ৯১ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। লেনদেনের শুরুতে এর দাম সাময়িকভাবে ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচেও নেমে গিয়েছিল।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply