তিউনিসিয়া উপকূলে নৌ-দুর্ঘটনায় নিহতদের ৮ জন বাংলাদেশী
লিবিয়া থেকে নৌকায় সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় তিউনিসীয় উপকূলে নৌ-দুর্ঘটনায় নিহত ৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৮ জন বাংলাদেশী। এ সময় আরো ২৭ জন বাংলাদেশীকে জীবিত উদ্ধার করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।