গত দুই মাসে এক বিলিয়ন ৮০০ মিলিয়ন ডলার দায় পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। রিজার্ভে হাত না দিয়েই এই দায় পরিশোধ করেছে ব্যাংকটি। এতে তেল, গ্যাস, সারসহ দরকারি পণ্য আমদানিতে অনিশ্চয়তা কাটতে শুরু করেছে।