দেশের সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই: কাদের
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এ দেশের নেতৃত্ব যত দিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতে থাকবে, তত দিন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিরাপদ থাকবে। এ নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই।’