রাজধানীর মিরপুরের ঝিলপাড় বস্তিতে আগুন লেগেছে। সোমবার বেলা প্রায় একটার দিকে সেখানে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে। আগুন নেভাতে সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট গেছে।