জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক:
নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: 04 August, 2026
40
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামীকাল বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরটি ঘুরে দেখবেন। সর্ব সাধারণের জন্যে উন্মুক্ত হবে পরদিন ৬ আগস্ট।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, জুলাই জাদুঘর নিয়ে কোনো সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে।
0 Comments
No Comment YetLeave A Reply