স্কুল বন্ধ রাখার হাইকোর্টের রায়কে বাতিল করে দেয়া হয়েছে। ফলে আগের ছুটির তালিকাই বহাল থাকছে। রমজানে খোলা থাকবে। কোর্টের কোনো অর্ডারই আমাদের হাতে এসে পৌঁছায়নি। আমরা মেসেজ পেয়েছি আমাদের আইন শাখা থেকে। ৮ মার্চ থেকে স্কুলে ঈদের ছুটি শুরু হবে। তবে এখন কোনো সিদ্ধান্ত নিতে চাইলে তা নতুন সরকার নিতে পারবে।
দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় পুরো রমজান বন্ধ রাখার যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, তা আপিল বিভাগে স্থগিত হয়ে গেছে। এর ফলে স্কুলে রমজানের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকেই। তবে নির্বাচিত সরকার নতুন সিদ্ধান্ত দিতে পারে আবার এই সিদ্ধান্তও বহাল রাখতে পারে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তা নাগরিক আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply