ভিডিওতে তিনি কান ধরে ওঠবসও করেন আর এরপর বেশ আলোচনা হচ্ছে
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে জেন জির কাছে ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ভিডিওতে তিনি কান ধরে ওঠবসও করেন আর এরপর বেশ আলোচনা হচ্ছে। হিন্দুস্থান টাইমসে জানা
যায় এর পেছনের কারণ জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
ভিডিওতে সোনাক্ষী বলেন, আমি জেন জিকে খুব হালকাভাবে নিয়েছিলাম। ভেবেছিলাম, এদের দিয়ে কিছুই হবে না। আর কখনও এমন বলব না। আপনাদের স্যালুট।আমি জেন জি হতে চাই। আপনারা দারুণ কাজ করেছেন। এ কথা বলেই তিনি ক্যামেরার সামনে কান ধরে ওঠবস করেন। পরে মাথার টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply