ফ্লাইট মিস করায় ঢাকায় আসতে দেরি হামজার
নির্ধারিত ফ্লাইট মিস করায় ঢাকায় আসতে দেরি হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর। দলের ম্যানেজার আমের খান নিশ্চিত করেছেন, পরে অন্য একটি ফ্লাইটে উঠেছেন লেস্টার সিটির এই তারকা এবং সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন।