উপজেলা নির্বাচন জনগণ বর্জন করবে: রিজভী
উপজেলা নির্বাচনের দিন ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচনে ভোট বর্জনসংবলিত দলের প্রচারপত্র বিতরণকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই আহ্বান জানান।