রাজশাহীর জয়টি ৭ উইকেটে। লক্ষ্য দেওয়া রংপুরের জয়ের সম্ভাবনা উড়ে যায় ১৫ ওভারের মধ্যে। ১ উইকেটে রাজশাহী তুলে ফেলে ১৪৫ রান। শেষ ৩০ বলে আর ৩৪ রান দরকার পড়ে তাদের। তখন ৩৮ বলে ৬৮ রান নিয়ে শান্ত ও ৪৫ বলে ৬৯ রান নিয়ে ক্রিজে মুহাম্মদ ওয়াসিম। তানজিদ তামিম আউট হয়েছিলেন ৭ বলে ৩ রান করে।
৪২ বলে ৭৬ রান করেন শান্ত। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছয়ের মার। ঝড় তুললেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। ইফতিখার আহমেদকে ক্যাচ দেন মোস্তাফিজুর রহমানের ওভারে। তবে ওয়াসিম শেষ পর্যন্ত অপরাজিতই থাকেন। ৫৯ বলে ৭ চার ও ৪ ছয়ে তিনি করেন ৮৭ রান।
0 Comments
No Comment YetLeave A Reply