বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
ঝিনাইদহের মহেশপুরে বাসের মুখোমুখি সংঘর্ষেঝিনাইদহের মহেশপুরে বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মোশারফ হোসেন (৪০) নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে খালিশপুর-কোটচাঁদপুর সড়কের কাটাখালি নামক স্থানে এঘটনা ঘটে। নিহত মোশারফ কালীগঞ্জ উপজেলার দুদরাজপুর গ্রামের হেলার উদ্দীনের ছেলে।