কমতে পারে রাতের তাপমাত্রা
আগামী পাঁচ দিনে সারাদেশে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী দুই দিনে কমতে পারে রাতের তাপমাত্রা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।