দুর্গম পাহাড়ে শীতার্তদের পাশে বিজিবি
খাগড়াছড়িতে দুর্গম পাহাড়ি অঞ্চলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। এ সময় অবৈধ পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সহায়তা করাসহ আসন্ন তীর্থমূখ মেলা (পৌষ সংক্রান্তি) উপলক্ষে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার আহ্বান জানানো হয়।