টাঙ্গাইলে শীতজনিত রোগের প্রকোপ
দেশজুড়ে চলমান শৈত্যপ্রবাহের প্রভাবে টাঙ্গাইলেও বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না মেলায় কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শিশু ও বৃদ্ধদের পাশাপাশি সব বয়সী মানুষই আক্রান্ত হচ্ছেন ঠান্ডাজনিত নানা রোগে। ফলে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে টাঙ্গাইলের হাসপাতালগুলো।