আইপিএল: বৃষ্টিতে কোয়ালিফায়ার ম্যাচ ভেস্তে গেলে কে যাবে ফাইনালে?
আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচ শেষে আজ থেকে মাঠে গড়াচ্ছে প্লে-অফ পর্ব। শীর্ষে থাকা দুই দল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। জয়ী দল সরাসরি চলে যাবে ২৬ তারিখের ফাইনালে। আর পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোখ রাঙাচ্ছে বৃষ্টি।